বাংলাদেশে অটোমেশন ও মার্কেটিং এজেন্সি বাছাই: টাকা দেওয়ার আগে এই ৭টি প্রশ্ন করুন
মার্কেটিং এজেন্সি লিড আনে, কিন্তু সেই লিডের উত্তর দেয় কে? বাংলাদেশে অটোমেশন ও মার্কেটিং এজেন্সি বাছাইয়ের আগে যে ৭টি প্রশ্ন করবেন, খরচ কত হওয়া উচিত, আর আসল কাজের উদাহরণ।

রাত ১১টা ৪০। আপনার পেজে মেসেজ এলো: "ভাই, দাম কত? ঢাকার বাইরে ডেলিভারি হয়?"
উত্তর গেল পরদিন সকাল ১০টায়। ততক্ষণে কাস্টমার অন্য পেজ থেকে অর্ডার করে ফেলেছে।
বাংলাদেশের বেশিরভাগ ব্যবসার আসল সমস্যা এটাই। Ads-এ টাকা যাচ্ছে, মেসেজও আসছে, কিন্তু উত্তর দেরিতে যায় বা যায়ই না। তাই এজেন্সি বাছাই করার সময় দুটো জিনিস একসাথে দেখতে হবে: কে লিড আনবে, আর কে সেই লিডের উত্তর দেবে।
আমি বিদ্যাবাড়িতে তিনটি সিস্টার কোম্পানির মার্কেটিং টিম লিড করেছি, আর Boibari.com ও Prodhan.com-এর অটোমেশন বানিয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই এই গাইড।
মার্কেটিং এজেন্সি আর অটোমেশন এজেন্সির পার্থক্য
মার্কেটিং এজেন্সি পোস্ট ডিজাইন করে, ভিডিও বানায়, Facebook ও Google Ads চালায়। কাজ হলো মানুষকে আপনার পেজে বা সাইটে আনা।
অটোমেশন এজেন্সি সেই মানুষটা আসার পরের কাজ করে। মেসেজের সাথে সাথে উত্তর, অর্ডার কনফার্মেশন, কুরিয়ার বুকিং, ফলো-আপ, রিপোর্ট। হাতে টাইপ করার কাজগুলো সিস্টেমে চলে যায়।
সমস্যা হয় যখন দুটো আলাদা হাতে থাকে। মার্কেটিং টিম বলে "আমরা ৪০০ লিড দিয়েছি।" সেলস টিম বলে "লিডগুলো ভালো না।" আসলে ৪০০-র মধ্যে ২৫০ জনকে কেউ ফোনই করেনি।
কোন কাজগুলো আগে অটোমেট করবেন
যেখানে টাকা সবচেয়ে বেশি লিক হচ্ছে, সেখান থেকে শুরু করুন।
- Messenger ও WhatsApp-এ প্রথম উত্তর। AI চ্যাটবট আপনার প্রোডাক্ট, দাম আর পলিসি জেনে বাংলা, English বা Banglish-এ সেকেন্ডে উত্তর দেয়। না বুঝলে মানুষের হাতে দেয়।
- COD অর্ডার কনফার্মেশন। শিপ করার আগে WhatsApp বা কলে কনফার্ম। ফেক অর্ডার আর রিটার্ন কমে।
- বাদ পড়া কার্ট। কার্টে রেখে চলে যাওয়া কাস্টমার আধা ঘণ্টা পর ঠিক সেই প্রোডাক্টের লিংকসহ মেসেজ পায়।
- লিড থেকে CRM। Facebook Lead Ads, ওয়েবসাইট ফর্ম আর WhatsApp-এর লিড এক জায়গায় আসে, প্রত্যেকটার একজন দায়িত্বপ্রাপ্ত আর একটা সময়সীমা থাকে।
- দৈনিক রিপোর্ট। সকাল ৯টায় ফোনে আসে: গতকাল কত বিক্রি, কোন চ্যানেল থেকে কত লিড, প্রতি লিডে Ads খরচ কত।
আসল ফলাফল দেখতে কেমন
- Boibari.com (অনলাইন বইয়ের দোকান): ফোন, WhatsApp আর ওয়েব চ্যাট এক ইনবক্সে আনার পর ১৪ দিনে রিপ্লাই রেট ১৮% থেকে ৭১%। পুরো কেস
- Prodhan.com (E-commerce): অর্ডার আর কার্টের অটোমেটেড মেসেজে কার্ট রিকভারি ৩৮% বেড়েছে, অর্ডার আর হাতে টাইপ করতে হয় না। পুরো কেস
- বিদ্যাবাড়ি (EdTech): ভর্তি আর পেমেন্টের প্রশ্নে ২৪/৭ AI উত্তর, ৬০+ চলমান ওয়ার্কফ্লো। পুরো কেস
খরচ কেমন হওয়া উচিত (২০২৬)
| সার্ভিস | আনুমানিক খরচ |
|---|---|
| মাসিক মার্কেটিং (পোস্ট, রিল, Ads ম্যানেজমেন্ট, রিপোর্ট) | ৳২৫,০০০ – ৳১,০০,০০০ / মাস |
| Facebook / WhatsApp AI চ্যাটবট (একবার সেটআপ) | ৳১৫,০০০ – ৳৬০,০০০ |
| অর্ডার, কুরিয়ার ও শিট অটোমেশন | ৳২৫,০০০ – ৳৫০,০০০ |
| লিড, CRM ও ফলো-আপ সিস্টেম | ৳৩০,০০০ – ৳৮০,০০০ |
Ads খরচ এর বাইরে, আর সেটা আপনার নিজের Ad অ্যাকাউন্ট থেকে যাওয়া উচিত। AI আর মেসেজিংয়ের মাসিক খরচও আপনার নামের অ্যাকাউন্টে বিল হওয়া ভালো, যাতে আপনি নিজে দেখতে পান।
হায়ার করার আগে এই ৭টি প্রশ্ন করুন
- "আপনার বানানো একটা চালু সিস্টেম দেখাতে পারবেন, আগে-পরের সংখ্যাসহ?" চ্যাটবটের স্ক্রিনশট প্রমাণ না। সংখ্যা প্রমাণ।
- "Ads আর অটোমেশন কার অ্যাকাউন্টে চলবে?" উত্তর হওয়া উচিত: আপনার।
- "রাত ২টায় কোনো অটোমেশন বন্ধ হয়ে গেলে কী হবে?" ঠিক উত্তর: আবার চেষ্টা করবে, তারপর আপনাকে আর এজেন্সিকে অ্যালার্ট পাঠাবে।
- "চ্যাটবট কি Banglish বোঝে?" কলেই টেস্ট করুন। "vai M size ase?" লিখে দেখুন।
- "কখন বট মানুষের হাতে চ্যাট দেবে?" অভিযোগ, পেমেন্টের সমস্যা বা বট নিশ্চিত না হলে। নিয়মটা লিখিত থাকা চাই।
- "লিডের ফলো-আপ কে করবে, কত সময়ের মধ্যে?" যে এজেন্সি এই প্রশ্নের উত্তর দিতে পারে না, সে শুধু ট্রাফিক বিক্রি করছে।
- "কাজ বন্ধ করলে আমি কী পাব?" সব অ্যাক্সেস আর ডকুমেন্টেশন। কিছুই বন্ধ হওয়ার কথা না।
যে লক্ষণ দেখলে সাবধান হবেন
- এজেন্সি নিজের অ্যাকাউন্ট থেকে Ads চালাতে চায়
- রিপোর্টে শুধু রিচ আর লাইক, প্রতি লিডের খরচ বা বিক্রি নেই
- "মাসে ১,০০০ ফলোয়ার" গ্যারান্টি
- ৫,০০০ টাকায় "পুরো AI অটোমেশন", অথচ কিছু ভাঙলে কী হবে তার উত্তর নেই
- ১২ মাসের চুক্তি, বের হওয়ার কোনো উপায় নেই
কোথা থেকে শুরু করবেন
কাউকে ফোন করার আগে তিনটা সংখ্যা লিখে ফেলুন: মাসে কত লিড আসে, তার মধ্যে কতজন কেনে, আর একজন কাস্টমার থেকে কত লাভ হয়। যে এজেন্সি এই তিনটা সংখ্যা নিয়ে কথা বলবে, তার সাথে কাজ করুন।
চাইলে আমাদের সাথে ফ্রি ৩০ মিনিটের কল বুক করুন। আপনার পেজ, অ্যাড আর ইনবক্স দেখে বলব কোন অটোমেশন সবার আগে টাকা ফেরত দেবে। আমাদের প্যাকেজ ও দাম দেখতে পারেন আগে।
আমরা চালু করে দিতে পারি ১৪ দিনে.
ফ্রি ৩০ মিনিটের কল বুক করুন, আপনার ব্যবসার জন্য কী করা যায় দেখিয়ে দেব।
