Skip to content
কোর প্যাকেজ 01 · অমনিচ্যানেল কাস্টমার সার্ভিস AI সিস্টেম

OneDesk সব চ্যানেলে একটাই AI, যে আপনার ব্যবসা চেনে।

OneDesk হলো Arwahyn AI-এর বানানো অমনিচ্যানেল কাস্টমার সার্ভিস AI সিস্টেম। WhatsApp, Facebook Messenger, Instagram DM, Facebook কমেন্ট আর ওয়েবসাইট চ্যাট এক AI এজেন্টের সাথে যুক্ত থাকে। সে আপনার প্রোডাক্ট, দাম আর নিয়ম দেখে বাংলা বা English-এ উত্তর দেয়, আর দরকার হলে চ্যাটটা আপনার স্টাফের হাতে দেয়। পুরো সিস্টেম চলে আপনার নিজের নামে থাকা ডেটাবেসে, তাই কাস্টমারের কথোপকথন অন্য কারো চ্যাটবট প্ল্যাটফর্মে জমা হয় না।

  • WhatsApp
  • Messenger
  • Instagram
  • Facebook comments
  • Website chat

OneDesk এক নজরে

চ্যানেল
WhatsApp Business API, Messenger, Instagram DM, Facebook কমেন্ট, ওয়েবসাইট চ্যাট
ভাষা
বাংলা, Banglish আর English; কাস্টমার যেভাবে লেখে সেভাবেই উত্তর
মালিকানা
সফটওয়্যার আর ডেটাবেস আপনার নামে; কোড আর চ্যাটের ইতিহাস আপনার কাছে থাকে
স্টাফের হাতে দেওয়া
আপনার ঠিক করা নিয়মে, তিন লাইনের সারাংশসহ
কারা বানায়
Arwahyn AI, মিরপুর ২, ঢাকা। বাংলাদেশ আর বিদেশের ক্লায়েন্টদের জন্য
যা যা পাবেন

OneDesk-এ কী কী থাকে

  1. 01

    পাঁচ চ্যানেল এক ইনবক্সে

    WhatsApp, Messenger, Instagram, কমেন্ট আর ওয়েবসাইট চ্যাট এক জায়গায়, প্রতিটি কাস্টমারের পুরো ইতিহাসসহ।

  2. 02

    আপনার ব্যবসা চেনা AI এজেন্ট

    ওয়েবসাইট, দামের তালিকা, PDF আর আগের চ্যাট পড়ে শেখে, উত্তর দেয় শুধু সেখান থেকে। না জানলে বলে "জেনে জানাচ্ছি"।

  3. 03

    কমেন্ট থেকে ইনবক্সে

    পোস্টের নিচে "দাম কত?" লিখলে পাবলিক রিপ্লাই আর আসল উত্তর ইনবক্সে, কাস্টমার স্ক্রল করে চলে যাওয়ার আগেই।

  4. 04

    অর্ডার, বুকিং আর লিড

    অর্ডার বা অ্যাপয়েন্টমেন্ট নেয়, দরকারি প্রশ্ন করে, তারপর আপনার শিট, CRM বা অ্যাডমিন প্যানেলে লিখে রাখে।

  5. 05

    সারাংশসহ স্টাফের হাতে

    রাগী কাস্টমার, রিফান্ড বা নিয়মের বাইরের প্রশ্ন হলে স্টাফ পায় তিন লাইনের সারাংশ, একশো মেসেজ পড়তে হয় না।

  6. 06

    ডেটা আপনার কাছেই

    নিজের ডেটাবেস, নিজের API key। আপনার কথোপকথন দিয়ে অন্য কোম্পানির মডেল ট্রেইন হয় না; চাইলে এক্সপোর্ট বা ডিলিট করতে পারেন।

  7. 07

    সহজ ড্যাশবোর্ড

    কাস্টমার কী সবচেয়ে বেশি জিজ্ঞেস করে, AI কোনটা সামলাল, কোনটা স্টাফকে দিল, কোন চ্যানেল থেকে বিক্রি আসে।

কীভাবে কাজ করে

চার ধাপে লাইভ

  1. 1ফ্রি কনসাল্টেশন৩০ মিনিটের কল। আপনার চ্যানেল, সবচেয়ে বেশি আসা প্রশ্ন আর কোথায় চ্যাট হারিয়ে যায়, সেটা দেখি।
  2. 2তথ্য আর নিয়মFAQ, দাম, পলিসি আর কথা বলার ধরন নিই; AI কী বলবে আর কী বলবে না, সেটা আপনি অনুমোদন দেন।
  3. 3বানানো আর যুক্ত করাঅফিসিয়াল API দিয়ে প্রতিটি চ্যানেল যুক্ত করি, ডেটাবেস সেট করি, এজেন্ট ট্রেইন করি। আপনি আসল প্রশ্ন দিয়ে টেস্ট করেন।
  4. 4লাইভ, তারপর ঠিকঠাকপ্রথম কয়েক সপ্তাহ একসাথে দেখি, দুর্বল উত্তর ঠিক করি, কাস্টমারের নতুন প্রশ্ন যোগ করি।
কাদের জন্য

ভাবুন, একটা দোকানের পাঁচটা দরজা, কাউন্টারে একজন মানুষ। কাস্টমার ঢুকছে WhatsApp, Messenger, Instagram, কমেন্ট আর ওয়েবসাইট দিয়ে, আর যে দরজা কাছে, সেখানকার কাস্টমার আগে সার্ভিস পায়। OneDesk প্রতিটা দরজায় একজন ট্রেইনড লোক বসায়, আর সবাই একই হিসাবের খাতা দেখে কথা বলে।

অনলাইন শপ ও F-commerce

সারাদিন দাম, সাইজ, স্টক আর ডেলিভারির প্রশ্ন, সাথে COD অর্ডার কনফার্মেশন।

ক্লিনিক, সেলুন ও সার্ভিস ব্যবসা

বুকিং, সময় বদলানো আর একই বিশটা প্রশ্ন বারবার।

রিয়েল এস্টেট, কোচিং ও এজেন্সি

Ads থেকে আসা লিড, যাদের উত্তর লাগে কয়েক মিনিটে, পরদিন সকালে না।

বিদেশে বিক্রি করা ব্র্যান্ড

লন্ডন, দুবাই বা সিডনির কাস্টমার মেসেজ দেয় যখন ঢাকার টিম ঘুমায়।

একটা পেজ বা দশটা, এক শাখা বা অনেক: একই সিস্টেমে চ্যানেল, স্টাফ আর তথ্য বাড়ানো যায়।

OneDesk আর সাধারণ উপায়গুলো পাশাপাশি

বিষয়আরও লোক নিয়োগচ্যাটবট SaaS সাবস্ক্রিপশনOneDesk
রাত ২টায় উত্তরনাইট শিফট লাগবেহ্যাঁ, বাঁধা স্ক্রিপ্টেহ্যাঁ, আপনার নিজের তথ্য থেকে
সব চ্যানেল এক জায়গায়একেকজনের একেক অ্যাপসাধারণত এক-দুইটা চ্যানেলWhatsApp, Messenger, Instagram, কমেন্ট, ওয়েবসাইট
বাংলা ও Banglish বোঝেহ্যাঁসবসময় নাহ্যাঁ
চ্যাটের ডেটা কোথায়স্টাফের ফোনেভেন্ডরের শেয়ার্ড প্ল্যাটফর্মেআপনার নিজের ডেটাবেসে
কাজ বাড়লে খরচপ্রতি নতুন লোকে বাড়েকন্টাক্ট বা সিট প্রতি বাড়েমূলত AI ব্যবহারের খরচ; সিট-ফি নেই
ছেড়ে গেলে কী থাকেস্টাফ গেলে সব যায়এক্সপোর্টে সীমাকোড আর ডেটা আপনার

যা সবাই জিজ্ঞেস করে

শোয়েব রেজা
কলে থাকবেনশোয়েব রেজাফাউন্ডার, Arwahyn AI
অমনিচ্যানেল কাস্টমার সার্ভিস AI সিস্টেম কী?

যেসব জায়গায় কাস্টমার আপনাকে মেসেজ দেয় (WhatsApp, Messenger, Instagram, কমেন্ট, ওয়েবসাইট), সবগুলোতে যুক্ত একটাই AI এজেন্ট। একই তথ্যভাণ্ডার, একই কাস্টমার ইতিহাস, আর দরকার হলে মানুষের হাতে দেওয়ার ব্যবস্থা।

কাস্টমারের ডেটা কি নিরাপদ?

OneDesk চলে আপনার নিজের ডেপ্লয়মেন্ট আর আপনার নামের ডেটাবেসে। অন্য ব্যবসার ডেটার সাথে মেশে না, আর যখন খুশি এক্সপোর্ট বা ডিলিট করতে পারেন।

AI কি নিজে থেকে দাম বা অফার বানিয়ে বলবে?

না। আপনি যে তথ্য অনুমোদন দেন, শুধু সেখান থেকেই উত্তর দেয়। তথ্য না থাকলে বলে জেনে জানাবে, ডিটেইলস নেয় আর স্টাফের হাতে দেয়।

WhatsApp Business API লাগবে?

হ্যাঁ, WhatsApp অটোমেশনের জন্য আমরা অফিসিয়াল WhatsApp Business (Cloud) API ব্যবহার করি, যাতে আনঅফিশিয়াল টুলের কারণে নম্বর ব্যান না হয়। সেটআপে আমরা সাহায্য করি।

বিদেশের ব্যবসার জন্য কাজ করে?

হ্যাঁ। বাংলাদেশ ছাড়াও US, UK, অস্ট্রেলিয়া আর মধ্যপ্রাচ্যের ব্যবসার জন্য বানাই; এজেন্ট English, বাংলা বা দুটোতেই উত্তর দিতে পারে।

লাইভ হতে কত সময় লাগে?

চ্যানেল কয়টা আর আপনার তথ্য কতটা গোছানো, তার ওপর নির্ভর করে। ফ্রি কনসাল্টেশনের পর কাজ শুরুর আগেই সময়টা জানিয়ে দিই।

গাইড পড়ুন
মূল গাইডঅমনিচ্যানেল কাস্টমার সার্ভিস AI: WhatsApp, Messenger, Instagram এক AI-এর হাতেপাঁচ দরজার দোকান, কাউন্টারে একজন। WhatsApp, Messenger, Instagram, কমেন্ট আর ওয়েবসাইট চ্যাট এক AI দিয়ে কীভাবে সামলাবেন, আর কোথায় মানুষ লাগবেই।মূল গাইডEnglishOmnichannel customer service AI system: how it works and when you need oneOne AI agent behind WhatsApp, Messenger, Instagram, Facebook comments and website chat. What it does, what it should never do, and how to tell if your business is ready.গাইডEnglishWhatsApp, Messenger and Instagram in one AI inbox: a channel-by-channel setupEach channel has its own rules, limits and habits. Here is what changes on WhatsApp, Messenger, Instagram, Facebook comments and website chat when one AI answers them all.গাইডEnglishYour own AI chatbot vs a chatbot SaaS: who keeps your customer data?Subscription chatbots are quick to start. Your own system keeps conversations in your database. A plain comparison of cost, control, privacy and lock-in.গাইডEnglishWhen should an AI chatbot hand the chat to a human? 9 rules that keep customersMost bad chatbot experiences are handoff failures. The rules we set before any AI customer service agent goes live, and what the handoff message should say.
ফ্রি ৩০ মিনিটের কল · কোনো বাধ্যবাধকতা নেই

OneDesk কি আপনার ব্যবসায় চলবে?
৩০ মিনিটে জেনে নিন, ফ্রিতে।

আপনার এখনকার কাজের ধরন শুনে সোজাসুজি বলব কোন অংশটা আগে দরকার, আর কোনটা এখন লাগবে না।