n8n-MCP: Claude Code দিয়ে n8n ওয়ার্কফ্লো বানানোর সেটআপ গাইড (বাংলায়)
n8n-এর ৩,৫০১টা নোডের ডকুমেন্টেশন Claude Code-এর হাতে দিন। ওয়ার্কফ্লো লিখবে, যাচাই করবে, চাইলে সরাসরি আপনার n8n-এ বানাবে।
n8n-এ একটা জটিল ওয়ার্কফ্লো হাতে বানাতে ঘণ্টা চলে যায়: কোন নোড, কোন সেটিং, কোন expression। n8n-MCP একটা MCP সার্ভার, যেটা Claude Code-কে n8n-এর প্রতিটা নোডের ডকুমেন্টেশন পড়তে দেয়। চাইলে সে আপনার n8n-এ সরাসরি ওয়ার্কফ্লো বানাতে, যাচাই করতে আর ঠিক করতেও পারে।
এটা কী কী জানে
- n8n-এর ৩,৫০১টা নোডের ডকুমেন্টেশন: ৮৪২টা কোর আর ২,৬৫৯টা কমিউনিটি নোড
- ২,৩৫২টা ওয়ার্কফ্লো টেমপ্লেট
- ওয়ার্কফ্লো যাচাই: অচেনা নোড, বাদ পড়া required ফিল্ড, ভাঙা কানেকশন বা expression ধরে ফেলে
- সাধারণ ভুল নিজে ঠিক করা, নতুন ওয়ার্কফ্লো বানানো, অল্প অংশ এডিট করা, আর দরকার হলে আগের ভার্সনে ফিরে যাওয়া
দুইভাবে চালানো যায়
শুধু ডকুমেন্টেশন, API key ছাড়া। Claude Code নোড চিনবে, ওয়ার্কফ্লোর JSON লিখে দেবে আর যাচাই করবে। আপনি সেটা কপি করে n8n-এ ইমপোর্ট করবেন।
পুরো সেটআপ, আপনার n8n-এর API key সহ। Claude Code নিজেই আপনার n8n-এ ওয়ার্কফ্লো বানাবে, টেস্ট চালাবে, এক্সিকিউশন দেখবে।
যা লাগবে
- Claude Code ইনস্টল করা
- Node.js, যাতে
npxচলে - পুরো সেটআপের জন্য আপনার n8n-এর URL আর API key। n8n-এ Settings → n8n API থেকে key বানানো যায়।
ধাপ ১: শুধু ডকুমেন্টেশন দিয়ে শুরু
claude mcp add n8n-mcp -e MCP_MODE=stdio -e LOG_LEVEL=error -e DISABLE_CONSOLE_OUTPUT=true -- npx n8n-mcp
ধাপ ২: আপনার n8n জুড়ে দিন (ঐচ্ছিক)
claude mcp add n8n-mcp -e MCP_MODE=stdio -e LOG_LEVEL=error -e DISABLE_CONSOLE_OUTPUT=true -e N8N_API_URL=https://your-n8n-instance.com -e N8N_API_KEY=your-api-key -- npx n8n-mcp
your-n8n-instance.com আর your-api-key-এর জায়গায় নিজেরটা বসান।
ধাপ ৩: চেক করুন
claude mcp list
লিস্টে n8n-mcp দেখালেই হয়ে গেছে। Claude Code-এর ভেতরে /mcp লিখলে সার্ভার চালু আছে কিনা আর কোন কোন টুল পাওয়া যাচ্ছে, সেটা দেখায়।
প্রথমবার যা বলে দেখবেন
"একটা ওয়ার্কফ্লো বানাও: Google Form-এ নতুন রেসপন্স এলে Google Sheet-এ লিখবে আর আমাকে Telegram-এ জানাবে। বানানোর আগে প্রতিটা নোড যাচাই করো।"
ইনস্টল না করে চালাতে চাইলে
dashboard.n8n-mcp.com-এ হোস্ট করা ভার্সন আছে। ফ্রি টিয়ারে দিনে ১০০টা টুল কল পাবেন। সেখানে আপনার n8n API key এনক্রিপ্ট করে রাখা হয়, AI-এর হাতে কখনো দেওয়া হয় না।
একটা সাবধানতা
ক্লায়েন্টের চালু ওয়ার্কফ্লোতে সরাসরি AI-কে এডিট করতে দেবেন না। আগে একটা কপিতে বা আলাদা টেস্ট n8n-এ চালিয়ে দেখুন, তারপর আসলটায় নিন।
সোর্স আর পুরো ডকুমেন্টেশন: github.com/czlonkowski/n8n-mcp
আমরা চালু করে দিতে পারি ১৪ দিনে.
ফ্রি ৩০ মিনিটের কল বুক করুন, আপনার ব্যবসার জন্য কী করা যায় দেখিয়ে দেব।

