browser-use: AI দিয়ে ব্রাউজারের কাজ করানোর সেটআপ গাইড (বাংলায়)
যে সাইটের API নেই, সেখানে AI নিজে ক্লিক করবে, টাইপ করবে, তথ্য তুলে আনবে। browser-use দিয়ে প্রথম ব্রাউজার এজেন্ট বানান।
কিছু কাজের কোনো API নেই: পোর্টালে ফর্ম পূরণ, সাপ্লায়ারের ওয়েবসাইট থেকে দাম তোলা, কোনো সাইটে লগইন করে রিপোর্ট নামানো। browser-use একটা ওপেন-সোর্স Python লাইব্রেরি, যেটা AI-কে ব্রাউজার চালাতে দেয়। আপনি সাধারণ ভাষায় কাজটা বলবেন, এজেন্ট পেজ পড়বে, ক্লিক করবে, টাইপ করবে।
যা লাগবে
- Python 3.11 বা তার পরের ভার্সন
- uv (Python-এর প্যাকেজ ম্যানেজার) অথবা pip
- একটা key: browser-use-এর নিজের
BROWSER_USE_API_KEY, অথবা নিজের ব্রাউজারে চালাতে OpenAI-র key
ধাপ ১: প্রজেক্ট বানান
uv দিয়ে:
uv init --python 3.12 my-agent && cd my-agent
uv add 'browser-use==1.0.6'
pip দিয়ে করতে চাইলে:
python3 -m venv .venv && source .venv/bin/activate
pip install 'browser-use==1.0.6'
Windows-এ activate কমান্ডটা হবে .venv\Scripts\activate। লাইব্রেরিটা দ্রুত বদলায়, তাই ভার্সন নম্বরটা এভাবে পিন করে রাখাই নিরাপদ।
ধাপ ২: key সেট করুন
export BROWSER_USE_API_KEY=bu_...
Windows PowerShell-এ লিখবেন $env:BROWSER_USE_API_KEY="bu_..."। এই একটা key দিয়ে মডেল আর ক্লাউড ব্রাউজার দুটোই চলে। Google, GitHub বা Microsoft দিয়ে নতুন সাইন আপ করলে ১ ডলারের ক্রেডিট দেয়, শেখার জন্য যথেষ্ট।
ধাপ ৩: প্রথম এজেন্ট
main.py নামে একটা ফাইল বানিয়ে লিখুন:
from browser_use import Agent
result = Agent('Find the number of stars of the browser-use repo').run_sync()
print(result.final_result())
চালান:
uv run main.py
এজেন্ট নিজে GitHub-এ গিয়ে রিপোটা খুঁজবে আর স্টারের সংখ্যা এনে দেবে।
ব্যবসায় কোথায় লাগে
- প্রতিদিন কয়েকটা সাইট থেকে দাম বা স্টক চেক করা
- যে পোর্টালের API নেই, সেখান থেকে রিপোর্ট নামানো
- একই ফর্ম বারবার পূরণ করা
সতর্কতা
এজেন্ট ভুল জায়গায় ক্লিক করতে পারে। পেমেন্ট, অ্যাকাউন্ট ডিলিট বা টাকা পাঠানোর মতো কাজ এজেন্টের হাতে একা ছাড়বেন না। আর কোনো সাইটের নিয়ম ভাঙে এমনভাবে তথ্য তুলবেন না।
সোর্স আর পুরো ডকুমেন্টেশন: github.com/browser-use/browser-use
আমরা চালু করে দিতে পারি ১৪ দিনে.
ফ্রি ৩০ মিনিটের কল বুক করুন, আপনার ব্যবসার জন্য কী করা যায় দেখিয়ে দেব।