Claude Code ফ্রি বা কম খরচে: claude-code-router সেটআপ গাইড (বাংলায়)
Claude Code-এর চেহারা আর কাজের ধরন একই রেখে পেছনের মডেলটা নিজে বেছে নিন: OpenRouter-এর ফ্রি মডেল, Gemini বা DeepSeek।
Claude Code কাজের, কিন্তু Anthropic-এর প্ল্যান ছাড়া চলে না, আর মাসে ২০ ডলার অনেকের কাছে বেশি। claude-code-router (ছোট করে CCR) এই জায়গাটা বদলে দেয়। Claude Code আগের মতোই চলে, শুধু পেছনের মডেলটা আপনি বাছেন: OpenRouter-এর ফ্রি মডেল, Gemini-র ফ্রি টিয়ার, বা DeepSeek-এর মতো কম দামের মডেল।
একটা কথা আগেই বলে রাখি। ফ্রি মডেল Claude-এর মতো ধারালো না। ছোট স্ক্রিপ্ট, n8n-এর Code নোড, ওয়েবসাইটে ছোট পরিবর্তন, এসব কাজে ভালোই চলে। বড় প্রজেক্টে মাঝে মাঝে আটকাবে।
যা লাগবে
- Node.js 22 বা তার পরের ভার্সন (
node -vলিখে দেখে নিন) - Claude Code ইনস্টল করা:
npm install -g @anthropic-ai/claude-code - একটা প্রোভাইডারের API key: OpenRouter, Google AI Studio (Gemini) বা DeepSeek
ধাপ ১: CCR ইনস্টল করুন
npm install -g @musistudio/claude-code-router
ccr ui
ccr ui চালালে ব্রাউজারে CCR-এর ম্যানেজমেন্ট পেজ খুলবে: http://127.0.0.1:3458
ধাপ ২: প্রোভাইডার যোগ করুন
Providers → Add Provider-এ যান। প্রিসেট থেকে OpenRouter, DeepSeek বা Gemini বাছুন, API key বসান, কোন মডেলগুলো ব্যবহার করবেন টিক দিন, তারপর Save।
OpenRouter-এ যেসব মডেলের নামের শেষে :free লেখা থাকে, সেগুলোর জন্য টাকা লাগে না। তবে দিনে কতবার ডাকা যাবে তার সীমা আছে, আর সেই সীমা প্রোভাইডার যেকোনো সময় বদলাতে পারে।
ধাপ ৩: গেটওয়ে চালু করুন
Server-এ গিয়ে Start চাপুন। গেটওয়ে চলবে http://127.0.0.1:3456-এ। প্রতিবার UI না খুলে পেছনে চালু রাখতে চাইলে টার্মিনালে লিখুন ccr start।
ধাপ ৪: Claude Code-কে রাউটারের সাথে জুড়ুন
Agent Config-এ Claude Code বাছুন, মডেল সিলেক্ট করুন, তারপর প্রোফাইলটা Apply করুন। এরপর প্রোফাইলের নাম দিয়ে চালান:
ccr "আপনার প্রোফাইলের নাম" cli
Claude Code আগের মতোই খুলবে। পার্থক্য একটাই: উত্তর আসবে আপনার বাছাই করা মডেল থেকে।
ধাপ ৫: ঠিকঠাক চলছে কিনা দেখুন
Logs-এ প্রতিটা রিকোয়েস্টের প্রোভাইডার, মডেল আর স্ট্যাটাস দেখা যায়। কোনো error এলে কারণটাও সেখানে লেখা থাকে। বেশিরভাগ সময় সমস্যাটা হয় ভুল key, নয়তো ফুরিয়ে যাওয়া ফ্রি লিমিট।
সেটিং কোথায় থাকে
- macOS আর Linux:
~/.claude-code-router - Windows:
%APPDATA%\claude-code-router
CCR চালু থাকা অবস্থায় এখানকার config.sqlite ফাইল হাতে এডিট বা কপি করবেন না।
কোন কাজে কোন মডেল
- রোজকার ছোট কাজ আর প্রশ্নোত্তর: ফ্রি মডেল
- লম্বা কোড, কয়েকটা ফাইলে একসাথে পরিবর্তন: DeepSeek বা Gemini-র ভালো মডেল
- ক্লায়েন্টের আসল প্রজেক্ট: সম্ভব হলে আসল Claude। সস্তা মডেলের ভুল ঠিক করতে যে সময় যায়, সেটারও একটা দাম আছে।
সোর্স আর পুরো ডকুমেন্টেশন: github.com/musistudio/claude-code-router
আমরা চালু করে দিতে পারি ১৪ দিনে.
ফ্রি ৩০ মিনিটের কল বুক করুন, আপনার ব্যবসার জন্য কী করা যায় দেখিয়ে দেব।